অসুস্থ গরু জবাই করে ৩৫০ টাকা কেজি বিক্রি

বেনাপোল প্রতিনিধিঃ  বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামে অসুস্থ রুগ্ন গরু জবাই করে মাইকিং করে ৩৫০ টাকা দরে কেজি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ১০ টায় পুটখালি বাজারে মাইকিং করতে দেখা যায় বড় আকারের একটি গরু জবাই করা হয়েছে যার কেজি মাত্র ৩৫০ টাকা।

এলাকাবাসির কাছে গরুর মাংসের দাম এত সস্তায় বিক্রির কারন জানতে চাইলে তারা বলেন, পুটখালি নাসিরের খামারে প্রায় দুই শতাধিক গরু আছে। সেই গরুর একটি অসুস্থ হয়ে পড়েছে যে কোন সময় মারা যেতে পারে তার জন্য এটা জবাই করে কম দামে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে যেয়ে দেখা যায় বৃহৎ আকারের একটি গরু জবাই করা হয়েছে। যারা গরু পরিস্কারের কাজে ব্যাস্ত তাদের কাছে জানাতে চাইলে তারা জানায় গরুটির পায়ে আঘাত লেগেছে তাই জবাই করা হয়েছে। বাজারে এত বড়– গরু জবাই করলে ৫০০ টাকা কেজি বিক্রি হত কেন এত কম দামে বিক্রি করা হচ্ছে এ প্রশ্নে তখনে তারা জানায় আামাদের নাসির ভাই মাঝে মধ্যে এরকম দামে গরু জবাই করে ক্ষেতে দেয়।

গুরুর মালিক নাসির বলে গরুটির পায়ে ব্যাথা পাওয়ায় জবাই করা হয়েছে। কত ওজন হবে জানতে চাইলে তিনি জানান ৭/৮ মন ওজন হবে।
এলকার নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যাক্তি বলেন রাত্রে ভারত থেকে অসুস্থ গরু এনে জবাই করা হয় মাঝে মধ্যে কম দামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।