অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে মেহেরপুর যুবলীগের শীতবস্ত্র বিতরন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুবলীগ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পেয়াদা পাড়া মসজিদের পাশ্ববর্তী মাঠে ১ হাজার ৭শ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক জুয়েল রানাসহ যুবলীগের অন্যান্য নেতা-কর্মিরা সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।