বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি অশোক বাগচী (৭২) আজ ০৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০.৩০টায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
চিরকুমার অশোক বাগচি বিভিনড়ব সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। আগামীকাল সন্ধ্যায় রাজবাড়ী মহাশশ্মানে তাঁর সৎকার করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।




