বিশেষ প্রতিবেদকঃ নোয়াখালীর স্বর্ণদ্বীপকে সম্ভাবনাময় উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি জানান, পরিকল্পিত পদক্ষেপ নিলে এ দ্বীপটি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।
শনিবার দুপুরে স্বর্ণদ্বীপ পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপতি আরো জানান, আয়তনের দিক দিয়ে এ দ্বীপ প্রায় সিঙ্গাপুরের সমান।
সমুদ্রের কাছে হওয়ায় সুন্দরভাবে সাজাতে পারলে তা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরেক সিঙ্গাপুর হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দুপুরে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে নামেন রাষ্ট্রপতি। সেখানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



