× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিম্নমানের এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র অভিযানের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

অবৈধ ও নিম্নমানের এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগ্গিরই বিএসটিআই’র অভিযান শুরু করার নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এর পাশাপাশি যেসব রড উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই অনৈতিকভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করছে, সেগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আজ শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রতিনিধিদলের সাথে আয়োজিত বৈঠকে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় সরকার সম্ভব সব ধরনের সহায়তা দেবে। গুণগতমানের স্টিল শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। তিনি এমএস রডের ওপর যৌক্তিকহারে মার্কিং ফি নির্ধারণের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

দেশের উদীয়মান স্টিল শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় এসোসিয়েশনের নেতারা জানান, বর্তমানে বাংলাদেশের স্টিল শিল্পখাতে বিশ্বমানের রড উৎপাদিত হচ্ছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় কারখানার উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। এক শ্রেণির অসাধু উদ্যোক্তা ভেজাল ও নিম্নমানের রড উৎপাদনের মাধ্যমে এ শিল্পের সুনাম ক্ষুণ্ন করছে বলে তারা অভিযোগ করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিন এনডিসি, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি জহিরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্লাহ, পরিচালক মোঃ আবুল কালাম, হারুনূর রশিদ, মোঃ কামরুল ইসলাম, আশরাফ সিদ্দিকী-সহ অন্য নেতা এবং শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..