× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসাটাই কাম্য : নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:)  মোঃ: আহসান হাবিব খান বলেছেন, ইমান ও বিবেক ঠিক থাকলে কোন মতবিরোধ থাকতো না। আমাদের দেশ সোনার নয় হীরার বাংলায় পরিণত হতো।
আজ সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সবার অবদান দরকার। ভালোকে ভালো বলতে হবে, অর্থের কাছে বিক্রি হওয়া যাবে না। একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসাটাই আমাদের কাম্য।
তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল কিছু করা হচ্ছে। স্বচ্ছতার জন্য শুধু সিসিটিভি না সাংবাদিকদেরও আমরা আমাদের চোখ কান হিসেবে দেখছি। স্বচ্ছতা আমাদের মনের মধ্যে আনতে হবে বিবেকের মধ্যে আনতে হবে। এবং যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দিবে এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, ঝিকরগাছা উপজেলা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ।
আলোচনা সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:)  মোঃ: আহসান হাবিব খান মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন। আগামী দুই মাস ধরে এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২লাখ ১৮ হাজার ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..