× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার

অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
officers club

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারেরসদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহীমেজবানের আয়োজন করেছে অফিসার্স ক্লাব, ঢাকা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরেরাজধানীর রমনা এলাকার বেইলিরোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজনকরা হয়। মেজবান অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাবচেয়ারম্যান মো. মাহবুব হোসেন।আয়োজনে সভাপতিত্ব করেন যুব ওক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাবসাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেনমিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিনচৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগসচিব আবু হেনা মোরশেদজামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবমোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহনমন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহনূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবজাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিকসার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে।

ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্যও তাদের পরিবারের জন্য এই ধরনেরমেজবানের আয়োজন করা হয় তবেকরোনা মহামারির কারণে গত তিন বছরমেজবান আয়োজন করা সম্ভব হয়নি।২০১৯ সালের পর আবার এইআয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, চট্টগ্রামেরঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরাগ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারেরসদস্য মিলে মোট সাতহাজার মানুষের জন্য বিশেষ এইখাবার তৈরি করা হয়েছে।

মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকারজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোহয়।


এ ক্যটাগরির আরো খবর..