অপহরণের ১১ ঘন্টা পর নগরকান্দা হতে অপহৃত শিশু উদ্ধার

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে শনিবার রাতে জেলার নগরকান্দা থানাধীন তালমা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ০২ বছর ০৩ মাস বয়সী শিশু মোঃ সাইম ইসলাম সাফায়েতকে উদ্ধার করে। সাফায়েত কোতয়ালী থানাধীন কোমরপুর রঘুনন্দনপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে। এ সময় মূল অপহরণকারী মোঃ শাহিন সিকদার(২৬), পিতাঃ মৃত নূরুদ্দিন সিকদার, সাং-কেষ্টপুর, থানা- সদরপুর, জেলাঃ ফরিদপুর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, অভিযুক্ত আসামী মোঃ শাহিন সিকদার শিশু মোঃ সাইম ইসলাম সাফায়েতকে বেড়াতে নেওয়ার কথা বলে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইল ফোনে উক্ত শিশুটির মুক্তিপণ হিসেবে ২৫ হাজার টাকা দাবী করে। শিশুটির বাবা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ প্রদান করেন এবং শিশুটির উদ্ধারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরকান্দা থানাধীন তালমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহৃত শিশুকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী মোঃ শাহিন সিকদার(২৬) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।