× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

অনুমোদন পায়নি জাতীয় সচিবালয় নির্মাণ প্রকল্প

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ শেরে বাংলা নগরে বাংলাদেশ সচিবালয়ের নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়নি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের মূল নকসা পাওয়ার পর এটির অনুমোদন দেওয়া হবে। যতদিন এটি পাওয়া যাবে না ততদিন এটি স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মূল নকশায় জিয়াউর রহমানের সমাধি ছিল কি না— এ বিষয়ে আমি বলতে পারব না। এ ছাড়া চন্দ্রিমা উদ্যানে শুধু জিয়াউর রহমানের সমাধি নয় আরও অনেকের সমাধি আছে। সুতরাং মূল নকশা হাতে পেলে এসব বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘লুই কানের মূল নকশা না থাকায় সচিবালয় নির্মাণ প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। আমরা অনুলিপি ও ফটোকপির উপর বিশ্বাস রাখতে পারছি না।

প্রসঙ্গত, মঙ্গলবার শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অনুমোদনের জন্য পেশ করা প্রকল্পগুলোর এজেন্ডার ২ নম্বরে ছিল সচিবালয় নির্মাণ প্রকল্পটি।


এ ক্যটাগরির আরো খবর..