× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

ডেস্ক

অতিথি হবে ম্যানচেস্টার সিটি দ্য সিটি গ্রাউন্ডে

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
অতিথি হবে ম্যানচেস্টার সিটি দ্য সিটি গ্রাউন্ডে

লিগে আগামীকাল নটিংহ্যাম ফরেস্টের অতিথি হবে ম্যানচেস্টার সিটি। দ্য সিটি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। লিগে শীর্ষ দুইয়ে থাকা সিটিজেনদের জন্য ম্যাচটি তুলনামূলকভাবে সহজ হতে যাচ্ছে। কন্ডিশন কিছুটা অচেনা হলেও প্রতিপক্ষের হাপিত্যেশ মনোভাব কাজে লাগাতে চাইবেন পেপ গার্দিওলার শিষ্যরা।

গার্দিওলা বলেন, ‘গত মৌসুমে চোটের কারণে আমরা বেশ সমস্যায় পড়েছিলাম। তারপরও তারা শৃঙ্খলাবদ্ধ থেকেছে এবং ভালো আচরণ করেছে।

শীর্ষস্থানের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন গার্দিওলা। তিনি জানিয়েছেন, তাঁর দলের খেলোয়াড়রা বেশ শৃঙ্খলাবদ্ধ।

’বৃহস্পতিবার আর্লিং হলান্ড সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি দাঁড়িপাল্লায় ৯৪.৪ কেজি ওজন নিয়ে দাঁড়িয়ে আছেন।

হলান্ডের এই ছবি ও পোস্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। যার অন্যতম হলো, ২০১৬ সালে গার্দিওলা ওজনের লক্ষ্যমাত্রা পূরণ না করা পর্যন্ত তাঁর কয়েকজন খেলোয়াড়কে প্রথম দলের অনুশীলন থেকে বাদ দিয়েছিলেন।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৭। তারা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে এবং তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে। সব মিলিয়ে শীর্ষ লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই রয়েছে ইতিহাদের ক্লাবটি।


এ ক্যটাগরির আরো খবর..