আবার ভারতকে আকাশপথ বন্ধের হুমকি পাকিস্তানের

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ পাকিস্তানের। জম্মু-কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক জটিল থেকে জটিলতর হওয়ার কারণে ফের ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করতে উদ্যত হয়েছে ইমরান খান৷ অন্যদিকে পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন টুইটারে জানিয়েছেন ভারতের বাণিজ্যের পথ বন্ধ করে দেওয়ার ব্যাপারেও আলোচনা চালাচ্ছে আফগানিস্তান ।মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে একদফা আলোচনা হয়েছে বলেও তিনি টুইটে জানান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সব আইনি দিকগুলি খতিয়ে দেখা হবে৷

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷ যদিও রাষ্ট্রপুঞ্জ এবং একাধিক দেশ এই ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন জানায়নি৷ এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন পাক সরকার ইমরান খান ৷ গত সোমবার এক বক্তৃতায় ইমরান খান ‘এর শেষ দেখে ছাড়বেন’ বলে নরেন্দ্র মোদীকে হুশিয়ারি দেন ৷ তার  পরেই ইমরানের মন্ত্রী ফাওয়াদ হুসেনকে আকাশসীমা বন্ধের হুঁশিয়ারি দিতে দেখা গেল ৷

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনা এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীর এবং বালাকোটে অভিযান চালিয়েছিল। সেই সময়েও পাকিস্তান সরকার ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সাময়িক বন্ধ রেখেছিল৷ অবশ্য ১৪০ দিন আকাশসীমা বন্ধ রেখে পাকিস্তানের ১০ কোটি ডলার(যা বাংলাদেশি ৮২০ কোটি টাকা) লোকসান হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।