× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী

৭ মাস বন্ধ থাকবে পবিত্র জমজম কূপ

admin
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারাম অবস্থিত পবিত্র জমজম কূপ টানা সাত মাস বন্ধ থাকবে। কূপ সংস্কারের উদ্দেশ্যে এই সিন্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে প্রকাশ।

আরব নিউজের খবরে বলা হয়, নতুন করে সংস্কারের ফলে, কূপের কাছে পৌঁছনোর সুযোগ বাড়বে। তাছাড়া এর আশেপাশের এলাকাকেও জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।

সাড়া বিশ্বের কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বী মানুষ জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র ও রোগ মুক্তির পানীয় হিসেবে বিশ্বাস করে থাকেন। প্রতি বছর হজ করতে লাখ লাখ মুসলমান সৌদি আরবে আসেন। তাদের বেশির ভাগই জমজমের পানি নিয়ে দেশে ফেরেন।

মক্কা ও মদিনার মসজিদ পরিচালনার চেয়ারম্যান শেখ আবদুল রহমান আল সুদায়েস জানান, জমজম কূপ মেরামতের জন্য প্রায় সাত মাসের মতো সময় লাগবে। তবে আগামী বছর রমজানের আগেই এই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তার আশা।

সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে-র একটি জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার আছে। যারা এই কূপের পানির মান, গভীরতা, অম্লতার মাত্রা বা তাপমাত্রার দিকে নিয়মিত নজর রাখে।


এ ক্যটাগরির আরো খবর..