৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত
৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

জুলাই স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাদুঘর। সেক্ষেত্রে অনলাইনে টিকিট কেটে প্রবেশ করতে হবে।

টিকিটের মূল্য নিয়ে তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে। বড়দের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা।

উপদেষ্টা আরও জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবে জুলাই স্মৃতি জাদুঘরে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।