× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম

৪৫ বছর পর পাইকগাছা থেকে বঙ্গন্ধুর ব্যবহৃত দূর্লভ (ট্যোবাকো) পাইপ এর সন্ধান লাভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: প্রায় ৪৫ বছর পর  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যবহৃত (ট্যোবাকো) পাইপ বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মোঃ দাউদ আলী নামে পাইকগাছার এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নিকট পাইপটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে প্রত্যাবর্তনের পর ১৯৭২ সালের ২২ ফেব্র“য়ারি ওয়াপদার বেড়িবাঁধ উদ্বোধনের উদ্দেশে পাইকগাছা সফর করেন। আলমতলাস্থ বেড়িবাঁধের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি উন্নয়ন বোর্ডের অতিথি ভবনে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত মুন্সী তাজেল গাজীর ১২ বছরের শিশু পুত্র মোঃ দাউদ আলীর হাতে হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় বঙ্গবন্ধুর মুখ থেকে ব্যবহৃত (ট্যোবাকো) পাইপটি মাটিতে পড়ে যায়। পরে বঙ্গবন্ধু পাইপটি আর ওঠাননি। এ সময় শিশু দাউদ আলী পড়ে থাকা পাইপটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে যতœ করে রেখে দেয়। ৩১ বছর নিজের কাছে রাখার পর পাইপটি একই এলাকার রায় সাহেব কালি চরণ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডলের হেফাজতে রেখে দেন। দীর্ঘদিন পর দাউদ আলী ও ভবতোষ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। আর এ লক্ষে তারা দু’জন শরণাপন্ন হয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গীর নিকট। এ ঘটনা শোনার পর মলঙ্গী বিষয়টি থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদকে অবহিত করেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে সকলের উপস্থিতিতে পাইপটি ওসি মারুফ আহম্মদের নিকট হস্তান্তর করেন দাউদ আলী ও ভবতোষ। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বঙ্গবন্ধুর ব্যবহৃত দূর্লভ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..