× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪০০ বছরে ২০১০ সালে প্রথমবার গর্জে ওঠে আগ্নেয়গিরি সিনাবুং

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবুংয়ে ৪০০ বছর ধরে সুপ্ত থাকা একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে।

মঙ্গলবার এই আগ্নেয়গিরির উদগিরণে আশেপাশের দুই হাজার মিটার পর্যন্ত জায়গার বাতাস ছাই ও ধোঁয়ায় ছেয়ে যায়। এছাড়া পাশের গ্রামগুলো ভূগর্ভস্থ আবর্জনায় ঢেকে যায়।

এদিন প্রকাশিত একটি প্রতিবেদনে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি।

এই উদগিরণ বিমান চলাচলকে ব্যাহত করার আশঙ্কা আছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা। তবে তারা এই অঞ্চলে প্রবেশ না করা সংক্রান্ত কোনও নির্দেশনা জারি করেননি।

আগ্নেয়গিরির আশেপাশে বসবাসরত বাসিন্দাদেরকে সম্ভাব্য লাভা প্রবাহের বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্যোগ সংস্থা এখনও স্থানীয়দেরকে সরিয়ে নেয়া সংক্রান্ত কোনও নির্দেশনা জারি করেনি। অবশ্য আগে থেকেই আগ্নেয়গিরিটির আশেপাশের এলাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।

গত ৪০০ বছরে ২০১০ সালে প্রথমবারের মতো গর্জে ওঠে সিনাবুং। তখন নিষ্ক্রিয় হওয়ার পর ২০১৩ সালে আবার এটা থেকে উদগিরণ শুরু হয়। তারপর থেকে এটি সক্রিয় আছে।

এর আগে সিনাবুংয়ে উদগিরণের ফলে ২০১৪ সালে ১৬ জন এবং ২০১৬ সালে সাতজন নিহত হন। গত বছর জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী একটি আগ্নেয়গিরির উদগিরণ শুরু হয়।

এই উদগিরণের ফলে সৃষ্ট ভূগর্ভস্থ ভূমিধস ও সুনামিতে চার শতাধিক মানুষ মারা যান। দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।


এ ক্যটাগরির আরো খবর..