× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় সংসদের বৈঠক পুনরায় শুরু হবে।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এর আগে সকাল ১১টায় স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু হয়।

রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে। সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংসদের চলতি এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ অধিবেশন শুরুর পর তা রোববার পর্যন্ত মুলতবি ছিল। আজ দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুনরায় দীর্ঘ বিরতি দিয়ে আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..