× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

হ্যাকারের কবলে সোনালী ব্যাংকের ওয়েবসাইট

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের ওয়েবসাইট গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত হ্যাকারদের দখলে ছিল। হ্যাক করার পর সোনালী ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছিল হ্যাকার গ্রুপ। এতে কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা ছিল ‘Hacked By K1nGnCa’। মুসলিম হ্যাকার হিসেবে পরিচয় দিয়ে সেখানে ছিল, Muslim Hacker।

সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন জানান, গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকের ওয়েবসাইট হ্যাকারদের কবলে গেলেও আজ বুধবার সকালে তা উদ্ধার করা সম্ভব হয়েছে। সকাল ১০টার দিকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ব্যাংকের ওয়েবসাইট।

তিনি বলেন, ‘ওয়েবসাইট খুব ‘অল্প সময়ের’ জন্য হ্যাকড থাকায় “ব্যাংকিং ডেটা” হেরফের হওয়ার আশঙ্কা নেই। আমরা ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরো নিরাপদ রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লুট করে হ্যাকাররা। গত বছর এক অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।

এর আগে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সোনালী ব্যাংক। গত দুই বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির কয়েকটি শাখায় অর্থ লুটের ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..