হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনকল্পে উমরপুর বুড়াবাবার গাছতলায় এক সাধারন সভা গতকাল শুক্রবার দুপুরে অনুষ্টিত হয়। সর্বশ্রী অবসরপ্রাপ্ত শিক্ষক রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,প্রধান শিক্ষক সুব্রত দাশ, সাহিত্য সম্পাদক পিন্টু রায়। বক্তব্য রাখেন ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি জ্যােতিষ চন্দ্র রায়,ইউনিয়ন পুজা কমিটির সিনিয়র সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারন সম্পাদক সত্যজিত রায়,সুশীল দাশরায়,দিবেন্দু ধর টগর,জগৎ সিংহ,প্রনব দেব প্রমুখ নের্তৃবৃন্দ। সভায় উপস্থিত শতাধিক সদস্যদের সম্মতিক্রমে জ্যোতিষ চন্দ্র রায়কে সভাপতি,কানাই লাল সরকার,হরিদাশ সরকার,মানিক লাল সরকারকে সহ সভাপতি,ইন্দ্রজিত সিংহকে সাধারন সম্পাদক,পরিমল মালাকারকে সাংগঠনিক সম্পাদক,বিধু ভুষন সরকারকে অর্থ সম্পাদক,বেনু ভুষন দত্তকে গণসংযোগ করে ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।