× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

ইয়াবার বাজার চাঙা রাখতে ব্যবসায়ীদের হিটলারি ফাঁদে রোহিঙ্গারা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিনিধিঃ মিয়ানমারে উৎপাদিত ইয়াবা এত দিন নগদ টাকায় কিনে আনতো মাদক ব্যাবসায়ীরা। খুচরা বাজারে বিক্রিও হতো নগদে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এই ব্যবসায় ধস নামে। আর এই ব্যাবসার হাল টিকিয়ে রাখতে মিয়ানমারের ব্যবসায়ীরা রোহিঙ্গাদের কাছে বাকিতে ইয়াবা বিক্রি শুরু করেছে।
ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে বিপাকে পড়েন দুই দেশের ইয়াবা কারবারিরা। কিছুটা হলেও ‘ব্যবসায়’ ধস নামে। ফলে বাজার চাঙা রাখতে বাকিতে ইয়াবা বিক্রি শুরু করেছেন মিয়ানমারের কারবারিরা। দেশের খুচরা বাজারেও এখন সেই হাওয়া ‘মাল বেচে দাম দাও’। বাকিতে ইয়াবা আসায় নিষিদ্ধ এই মাদকের বাজার আবার জমজমাট হতে শুরু করেছে।

বিজিবি, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন পথ দিয়ে আসা ইয়াবা টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৮টি পয়েন্ট দিয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। মুসলিম রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে এগুলো বয়ে নিয়ে আসছে। ধারাবাহিক ‘বন্দুকযুদ্ধ’ ও সাঁড়াশি অভিযানের মধ্যেই দেশে ইয়াবার আমদানি ও কেনাবেচা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে, ২০১৮ সালে বিভিন্ন সংস্থার অভিযানে ৫ কোটি ৩০ লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ মাদক আগে কখনো উদ্ধার হয়নি।

জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএনওডিসির মতে, যত মাদক বিক্রি হয় ধরা পড়ে তার মাত্র ১০ শতাংশ। সেই হিসাবে গত বছরে শুধু ইয়াবা বিক্রি হয়েছে ৫৩ কোটির মতো। যার বাজারমূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা (প্রতি বড়ি দেড় শ টাকা)। হিসাব করে দেখা গেছে, মাদকের পেছনে বছরে মাদকসেবীরা প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ করছেন। দেশে ৬৬ থেকে ৭০ লাখ লোক মাদকাসক্ত বলে মনে করা হয়।

ইয়াবা চোরাচালান বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের পর ধারণা করা হয়েছিল ইয়াবা ব্যবসা বন্ধ হবে। কিন্তু তা হয়নি, বরং তা বেড়ে গেছে। এখন বাকিতে ইয়াবা নিয়ে আসছে রোহিঙ্গারা। বিজিবি ও র‌্যাব কর্মকর্তারা বলছেন, হঠাৎ ইয়াবা পাচার বেড়ে যাওয়ার অন্যতম কারণ মিয়ানমারের ব্যবসায়ীদের বাকিতে ইয়াবা বিক্রি। রোহিঙ্গারা ইয়াবার চালান নিয়ে নতুন নতুন পয়েন্ট দিয়ে ভেতরে ঢুকছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অনেকে জড়িত। সেখানকার ৩৭টি কারখানায় ইয়াবা তৈরি হচ্ছে। এখন ব্যবসা ধরে রাখতে তারা বাকিতে ইয়াবা দিচ্ছে। সেই ইয়াবার ঢল থামানো মোটেই সহজ কাজ নয়। জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সরকারদলীয় সাংসদ নূর মোহাম্মদ বলেন, ইয়াবা পাচার যে কোনোভাবেই থামাতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইয়াবা থামাতে না পারলে ভয়াবহ পরিণতি হবে, যার দায় কেউই এড়াতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..