× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

হাসপাতালে নিয়োগ দেয়া হবে ৪০ হাজার কর্মচারী: স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আউটসোর্সিং বাতিল করে দেশের হাসপাতালগুলোতে ৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়ামে আজ মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার কথা বিবেচনা করেই এই নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।

নাসিম আরও বলেন, কিছুদিনের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। যাদের সবাইকে তিন বছর করে গ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হবে। জনসেবার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।

তিনি বলেন, বিএনপি বলছে খালেদা জিয়াকে মুক্তি না দিলে তারা নির্বাচনে আসবে না। তাকে তো আমরা আটকে রাখেনি। আদালত আটকে রেখেছে। আমাদের কী করার আছে? তবে আমরা খালি মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি একটা মাজাভাঙা দল। আন্দোলন করতে পারে না।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের নতুন ও বিদায়ী কমিটির নেতাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..