× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ধামইরহাটে হাম-রুবেল ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইপিআই কার্যক্রমের আওতায় হাম রুবেলা ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ক্যাম্পেইনে ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসা মো. আরাফাত ইমাম, মেডিকেল অফিসার মেহেদী হাসান, মেডিকেল অফিসার আবু জার গিফারি, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব আলম, প্রধান শিক্ষক আকতার বানু, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল হাম-রুবেল ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলার বিস্তার রোধে ১ ডোজ টিকা খাওয়ানো হবে এবং জনগনের দোড়-গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে ১ম শ্রেনি থেকে ৪র্থ শ্রেনির শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে ও অন্যান্যদের কমিউনিটি ক্লিনিকে উক্ত টিকা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..