অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ নন্দীগ্রামে সামাজিক দুরুত্ব নিশ্চিত করনে বিভিন্ন হাট-বাজারে টহল দিচ্ছে পুলিশ।
আজ থেকে (২৫/০৩/২০২০) বগুড়ার নন্দীগ্রামে সামাজিক দুরুত্ব নিশ্চিত করনে বিভিন্ন হাট-বাজারে পুলিশের টইল শুরু হয়েছে। এছাড়াও সামাজিক দুরুত্ব নিশ্চিত করনে মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। আজ সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন হাট বাজারে টহল শুরু করে পুলিশ।
নন্দীগ্রামের কুন্দার হাট, ধুন্দার বাজার ও দাসগ্রাম বাজারে একাধিকবার পুলিশ টহল চালায়। এসময় তাঁরা জনগনকে সর্তকতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও হাট-বাজার করার জন্য অনুরোধ জানায়। তাঁরা অপ্রয়োজনে বাজারে না থাকতে জনগনকে পরামর্শ দেন।। যেকোন অস্থিতিশীল পরিবেশ কিংবা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি দেখলে প্রশাসন কে জানানোর জন্য অনুরোধ করেন। এদিকে বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার ও চালের দাম স্থিতিশীল রয়েছে।





