× Banner
সর্বশেষ
পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আইসিসি বিএনপি ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে-মনিরুল হাসান বাপ্পী  পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের কাজে ব্যবহ্নত মালা ফাঁদ উদ্ধার গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে-পরিবার কল্যাণ উপদেষ্টা শিশুদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়ে সজাগ থাকতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে -তথ্য উপদেষ্টা গৌরনদীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত -ব্যারিস্টার জাইমা রহমান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত ভূমি (Bhumi) অ্যাপ QR কোড ব্যবহারের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়

স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো-২০১৬

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো-২০১৬’ আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী।

এবারের মেলায় সম্পূর্ণ বাংলা এন্ড্রয়েড স্মার্টফোন ‘ই ফোরটি’ নিয়ে আসছে এলিট মোবাইল কোম্পানি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন এলিট মোবাইলের মার্কেটিং ম্যানেজার মো. রাশেদ মাহমুদ অভি।

তিনি বলেন, ‘এলিট মোবাইল সবসময়ই ক্রেতাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। চেষ্টা করে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী তাদের হাতে নতুন কিছু তুলে দিতে। এবারও সেরকমই এক চমক নিয়ে আসছে এলিট মোবাইল। এখন নয়, মেলাতেই গ্রাহকদের এ চমকটা দেখাতে চাই’।

ই ফোরটি’র বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, মোবাইলে থাকছে নতুন স্মার্টফোন ইউজারদের জন্য ব্যবহার উপযোগী ইন্টারফেস, সম্পূর্ণ বাংলা ভাষায় কি-বোর্ড, যেখানে কোনো ইংরেজি শব্দ বা বাক্য শুধু একটি আঙুলের সোয়াইপের (হাত চালিয়ে মারা) মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে বাংলায় পরিবর্তিত হবে এবং একইভাবে বাংলা ভাষা ইংরেজিতে পরিবর্তিত হবে। যখন কোনো মেসেজ আসবে, তাও খুব সহজে একটি সোয়াইপের মাধ্যমে বাংলায় রূপান্তরিত হবে।

তাছাড়া এতে রয়েছে সম্পূর্ণ বাংলায় অ্যাপ বাজার, যাতে রয়েছে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত এক হাজারের বেশি অ্যাপ, যা ফ্রি এবং এর জন্য জি-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে না।

মেলায় পাওয়া যাবে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেবে মেলায়।

তিনদিন ব্যাপী এ মেলা সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..