মাদারীপুর প্রতিনিধি।। স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচারা দিয়ে দাড়াতে চেস্টা করলে তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে , প্রশাসনের মাধ্যমে প্রতিহত করবো এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো, সদর উপজেলায় মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসালামীয়া উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার বিকালে ৬২তম বার্ষিক ক্রীয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের (এমপি) আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম একথা বলেন ।
তিনি আরও বলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ঘৃনা প্রকাশের জন্য স্বাধীনতার ৪৬ বছর পর মহান সংসদে আমরা প্রস্তাব উদ্দাপনে মাধ্যমে সর্বদলীয় ভাবে সর্ব সম্মতিক্রমে ২৫মার্চকে গণহত্যা দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবং এবছরই প্রথম ২৫মার্চকে গণহত্যা দিবস হিসাবে পালন করা হবে।
উক্ত অনুষ্ঠানে তাঁতীবাড়ী ইসালামীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মো. মকবুল হোসাইন খান এর সভাপত্বিতে প্রধান অথিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর ৩ আসনের (এমপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগ মাদারীপুর জেলার সাধারন সম্পাদক কাজল কৃঞ্চ দে, মাদারীপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ মাদারীপুর জেলা সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, বাংলাদেশ আওয়ামীলীগ সদও উপজেলা সাধারন সম্পাদক বদিউজ্জামান খান জামাল, মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদ্দুস মল্লিক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাতীবাড়ী ইসালমীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জিয়াউর রহমান।



