সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবেবরাত উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সোনামসজিদ শুল্ক কাস্টমসে দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা পিযুস সরকার ও পানামা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, পবিত্র শবেবরাত উপলক্ষে মঙ্গলবার বন্দরে কোনো ধরণের আমদানি-কার্যক্রম চলবে না। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।