সিলেট এমসি কলেজের “এলামনাই এসোসিয়েশন” গঠন

সৌরভ আহমেদ, সিলেট প্রতিনিধিঃ মুরারি চাঁদ কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে “এলামনাই এসোসিয়েশন” গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধায় সিলেটের অভিজাত একটি রেস্টুরেন্টে এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আহ্বায়ক এবং সদস্য সচিব ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এমসি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহাম্মদ কে আহবায়ক ও এমসি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজাহান কবীরকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ড. মাসুদুল হাসান, অধ্যাপক বিজিত কুমার ভট্রাচার্য্য, অধ্যাপক শাহ বদরুল আলম, সহযোগী অধ্যাপক, মো. তোফায়েল আহাম্মদ, সহকারী অধ্যাপক বিনয় ভূষণ চক্রবর্তী, সহকারী অধ্যাপক মাহমুদা আলম রুপা, সহকারী অধ্যাপক মো. শাহজাহান কবীরসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও এমসি কলেজ কেমেষ্ট্রী ক্লাবের প্রতিনিধিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।