× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

আঞ্চলিক প্রতিনিধি

সুবিধা বঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

সুবিধা বঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে। একইসাথে ১০ জন অসহায় নারীর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট বিকেলে উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, গাছের চারা বিতরণ, তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাষ্টর এ্যালবাট বল্লভ, চার্চের সম্পাদক সুবল মিত্র।

প্রকল্পের সমাজ কর্মী বৃষ্টি রায় জানিয়েছেন, ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদানের পর ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৪২ জন রেজিস্টার শিশুদের মাঝে তিনমাস পরপর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, সুবিধাভোগি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..