× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
syleht fire

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে ভয়াবহ দগ্ধ হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরো ৪ জন আহত হয়েছেন।

২০ আগস্ট রোববার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রাতে ইয়াকুব মিয়া, তার মা, তার স্ত্রী, দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

অগ্নিকা-ের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে যারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় ৪ জন আহত হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকানডের ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..