× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

সালথায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় আহত আমীর হামজা (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। সোমবার (২১ জানুয়ারী) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত ১৮ জানুয়ারী শুক্রবার দুপুরে পিয়াজের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে উপজেলার আটঘর ইউনিয়নের খাগইড় গ্রামের মৃত্যু ইয়াসিন মোল্লার ছেলে আমীর হামজার সাথে একই গ্রামের নুকা ব্যাপারীর ছেলে জিরুপ ব্যাপারীর সাথে কথা কাটিকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি বেঁধে যায়। খবর পেয়ে জিরুপের দলীয় এসকেন মাতুব্বর, হাফেজ, সাহাজদ্দিন, মুরাদ, বকুলসহ ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি দল গিয়ে আমীর হামজার উপরে হামলা চালায়।

এতে আমীর হামজা ও তার ৪ ভাই সহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আমীর হামজার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান। এ হামলার ঘটনায় ১৯ জানুয়ারী আমীর হামজার ভাতিজা নিয়ামতউল্লাহ বাদী হয়ে ১১ জনকে আসামী করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাতে নিজ বাড়ীর আঙ্গিনায় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..