সালথার জয়ঝাপ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দীন গিয়াস, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা এ্যাড. ইব্রাহিম হোসেন, মোঃ খোরশেদ খান, সায়েম হোসেন টিটন মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

পরে বিকালে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।