× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

সাকিব অপরাজিত ‘৪০০’

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
shakibal hasan

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার নজির গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সাকিব।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাকিব। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৪শ ম্যাচ খেলার নজির গড়েন মুশফিকুর রহিম।

ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৯ ম্যাচে ১৩,৪৫৩ রান এবং ৬৫৪ উইকেট নিয়েছেন সাকিব। ৪২৭ ম্যাচে ১৩৬৫২ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক। ৪৫৪টি ডিসমিসাল আছে মুশির।


এ ক্যটাগরির আরো খবর..