× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ আলমগীর, নিকলী উপজেলা প্রতিনিধি

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি সমাবেশে বর্তমান এমপির পরিবর্তন চাইলেন নেতারা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
সরকারের উন্নয়ন অগ্রযাত্রা

কিশোরগঞ্জ ৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের পরিবর্তন চাই,  বাংলাদেশ আওয়ামীলীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা।
আজ রোজ শনিবার বিকাল চারটায় নিকলী ঈদগাহ মাঠ বাংলাদেশ  আওয়ামীলীগ নিকলী উপজেলা শাখা  কার্যালয়ের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন  অগ্রযাত্রা ও শান্তি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গোলামুর রহমান গোলাপ সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নিকলী উপজেলা শাখা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের নিকলী- বাজিতপুর (কিশোরগন্জ ৫)  আসনের অন্যান্য মনোনয়ন  প্রত্যাশীরা হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুন্ম সাধারণ সম্পাদক  সুব্রত পাল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক অজয় কর খোকন,  বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শেখ রফিকুন্নবী সাথী,  কিশোরগন্জের  জেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন।
এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রার দৃশ্যমান উন্নয়ন  কর্মসূচী নিয়ে আলোচনা করেন।  এবং উক্ত উন্নয়ন ও শান্তি সমাবেশের মঞ্চে আওয়ামীলীগের চারজন মনোনয়ন প্রত্যাশীরা, বর্তমান সাংসদ আফজাল হোসেনের  বিভিন্ন রাজনৈতিক  কর্মকাণ্ড  নিয়ে ব্যাপক সমালোচনা  করেন। উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি সমাবেশে মনোনয়ন প্রত্যাশীরা সভায় আগত বিভিন্ন নেতাকর্মী ও জন সাধারনদের নিয়ে এক সাথে এমপি আফজালের পরিবর্তন  চাই বলে স্লোগান তুলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..