× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ডেস্ক

সংঘর্ষ-সহিংসতার পর আটক প্রায় ১১ হাজার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
সংঘর্ষ-সহিংসতার পর গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর গ্রেফতার অভিযানে প্রায় ১১ হাজার মানুষ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ।

সংঘর্ষ-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও জানানো হয়, ডিএমপির ৫০টি থানায় মামলা হয়েছে ২৭৪টি।

অপরদিকে রাজধানীর আশপাশে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৬টি। এসব মামলায় ৮ জনসহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন ২৮৭ জন।

গাজীপুরে গ্রেপ্তার হন মোট ৫১০ জন। তার মধ্যে গতকাল গ্রেপ্তার হন ১০ জন। এদিকে নারায়ণগঞ্জে ৫ জন গ্রেপ্তার হন। এ নিয়ে মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জে।

চট্টগ্রাম মহানগরে গত বুধবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মহানগর ও জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৯৮৯ জনে। এ অঞ্চলে ৩৪ মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ২০০ জনকে।


এ ক্যটাগরির আরো খবর..