ঝিনাইদহ প্রতিনিধি ॥১০জুলাই’২০১৭: ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের লাল্টু শেখের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, লাল্টু শেখের বাড়ীতে ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চল ছিলো। অসাবধানতা বশত: মেশিনের হলারের সাথে বিদ্যুতের তার জড়িয়ে থাকে। এসময় শিশু রাকিব বাড়ীর উঠানে খেলতে খেলতে মেশিনে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের লোক তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



