× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দর।

এদিন ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে সূচকও। এদিন সিএসইতে ৮৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৮৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯০৭ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ১১৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪১ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৮ পয়েন্টে বেড়ে এক হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দর।

 


এ ক্যটাগরির আরো খবর..