শেখ হাসিনা ৭২ বছর বয়সে ও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন -মেয়র লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোল: যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, আমি যে সংগঠন করি সে সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন । বিশ্ব মানবতার মা শেখ হাসিনার সংগঠন। আমি সেই সংগঠন করি যে রাষ্ট্রনায়কের পরিবার দেশকে ভালবেসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশী রক্ত দিয়েছে। যেখানে আছে নারীর মর্যদা সম্মান । দেশে আজ নারীরা অর্ধেক ভোটার তাই তাদের মর্যাদা সম্মান অফিস আদালত এবং রাজনিতীতে নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার শার্শা উপজেলা অডিটরিয়মে ,বাংলাদেশ যুব মহিলা লীগের শার্শা উপজেলা শাখার কর্মী সমাবেশে শার্শা উপজেলা যুব মহিলালীগের সভাপতি দিলারা নার্গিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামলীগের সাংঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ- দৌলা সরদার অলোক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক (কেন্দ্রিয়) সম্পাদক শারমীন সুলতানা শর্র্মী, কেন্দ্রিয় কমিটির যুব মহিলা লীগওে সহ- বিজ্ঞান প্রযুক্তি বিষায়ক সম্পাদক নুর রাজিয়া সুলতানা, সদস্য যুব মহিলা লীগের নাদিয়া আক্তার , সাবিনা আক্তার , যশোর জেলা মহিলা যুবলীগের সভাপতি মনজুন্নাহার সোনালী, সাধারন সম্পাদক যশোর যুব মহিলালীগের রোকেয়া পারভীন ।

প্রধান অতিথি মেয়র লিটন বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ভালবেসে দেশকে ভালবেসে বার বার জেল খেটেছে। তিনি বলেন নারীরা অর্ধেক ভোটার , নারীর ক্ষমতায়ন নারীর উন্নয়ন নারীর কল্যানের জন্য শেখ হাসিনা আজ ৭২ বছর বয়সে ও নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরো বলেন নারীকে ঐক্যবদ্ধ হতে হবে সংকল্প করতে হবে দেশের উন্নয়নের জন্য । নারীরা দেশের জন্য এগিয়ে না এলে তাহলে ৭১ সালে দেশকে স্বাধীন করা কঠিন হয়ে পড়ত। তিনি আরো বলেন সৃষ্টি কর্তা আমাদের ভাল মন্দ পার্থক্য করার মত জ্ঞান দিয়েছে তাই ভালকে ভাল এবং মন্দকে মন্দ বলতে হবে।
প্রধান বক্তা শারমীন সুলতানা শর্মী বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ যুব-মহিলালীগকে সু-সংগঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেন পুরুষের পাশাপাশি মহিলাকে ও কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আজ দেশে অর্ধেক ভোটার মহিলা ।তিনি আরো বলেন একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশে^র দরবারে শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করেছে । আমরা যদি অর্থের পিছনে না ছুটে সততার পিছনে ছুটি তাহলে আমাদের দেশকে দ্রুত উন্নয়ন করা সম্ভব।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন শার্শা উপজেলা যুব মহিলালীগ। সঞ্চালনায় ছিলেন শার্শা উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক আয়শা খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।