আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তাই এ উন্নয়নকে অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন।
বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উন্নয়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার ভিশন – ২০৪১ সালের মধ্যে দেশকে বিশে^র উন্নত দেশের কাতারে পৌছে দিবে। উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মনিরুজ্জামান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আঃ রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক, জেলা পরিষদের সদস্য খন্দকার জাকির হেসেন নিলু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, মিজানুর রহমান, কবির হোসেন ঠান্ডু প্রমূখ। উদ্বোধন শেষে সংসদ উপনেতা মেলায় অবস্থিত ৪০ টি স্টল পরিদর্শন করেন।




