× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শরীয়তপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে গঙ্গানগর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলার মূলনা ও জয়নগর ইউনিয়ন ও সদর উপজেলার শৌলপাড়া ও চিকন্দী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখা সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক মোঃ মিথুন ঢালী।

আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব মুন্সী। বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি ও শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার, জয়নগর ইউপি চেয়ারম্যান ইসমাইল খান, জেলা কমিউনিটি পুলিশিং সমন্ময়কারী আলমাছ ঢালী, শরীয়তপুর পৌর প্যানেল মেয়ল-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, শ্রমিকলীগ নেতা এলিম পাহাড়, আওয়ামীলীগ নেতা হাকিম মাদবর, ইলিয়াস ঢালী, সুজন ঢালী, সামসুল হক ঢালী প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলী আকবর মুন্সী।

আলোচনা সভায় বিশেষ অতিথি রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাকডাকা ভোরে কোন কিছু বুঝে না উঠতেই স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। খুনীরা ভেবে ছিল বঙ্গবন্ধুর নাম নেয়ার আর কেউ থাকবে না। এক বঙ্গবন্ধুর মৃত্যুতে ঘরে ঘরে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু আরও বেশী শক্তিশালী হয়েছে।

প্রধান আলোচক আলহাজ্ব আব্দুর রব মুন্সী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনীরা স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে। বঙ্গবন্ধুকে সেদিন হত্যা না করা হলে বাংলাদেশ আজ বিশ্বের উন্নত দেশের তালিকাভুক্ত হতো। ৭১ এ যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তারা আজও দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। তাই আইএস নামে জঙ্গী তৎপরতা চালিয়ে সরকারের উন্নয়ন ব্যহত করতে চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে আর আইএস চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..