শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে গাছের ঢাল ও ঘরের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। তারা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামের আকতার সরদারের স্ত্রী বেগম আক্তার ও নড়িয়া উপজেলার চরআত্রা গ্রামের নুরু বয়াতী। এছাড়াও জেলার বিভিন্ন ন্থানে ঘূর্নিঝড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার সকালে জেলার সদর, ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলার উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যওয়া কাল বৈশাখী ঝড়ে এই ঘটনা ঘটে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে পড়ায় জেলার সর্বত্র বিদ্যুৎ সর্বরাহ বন্ধ রয়েছে।
এছাড়াও ঝড়ে গুরুতর আহত অবস্থায় নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের মিয়াজুল ঢালী, মানিক মালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ঝড়ে আহত ও ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছে প্রশাসন।




