লেওয়ানডোস্কি-মেসি-রোনাল্ডোকে হারিয়ে ফিফা বর্ষসেরা

লেওয়ানডোস্কি-মেসি-রোনাল্ডোকে হারিয়ে ফিফা বর্ষসেরা

রবার্ট লেওয়ানডোস্কি,মেসি-রোনাল্ডোকে হারিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন। ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। লেওয়ানডোস্কি এবার ফুটবলের দুই মহাতারকাকে ছাপিয়ে সেরার দৌড়ে এগিয়ে গেছেন। বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন।

দুর্দান্ত ২০২০ সাল কাটানো পোলিশ তারকাকেই পুরস্কারটির যোগ্য দাবিদার মনে করছেন ফুটবলবোদ্ধারা। সোনায় মোড়ানো একটি বছর কাটিয়েছেন লেওয়ানডোস্কি।

গত মৌসুমে সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল ছিল তার। সব মিলিয়ে করেছেন ৫৫ গোল। সে তুলনায় মেসি ও রোনাল্ডোর বছরটা অনুজ্জ্বলই গেছে। রোনাল্ডো তবু জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন, মেসি কিছুই জেতেননি গত মৌসুমে।

বার্সেলোনার দুঃস্বপ্নের মৌসুমে তার প্রাপ্তি বলতে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
অন্যদিকে লিগ জিতলেও সেরি-এ লিগের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি রোনাল্ডো।

গত এক যুগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাইরে ব্যালন ডি’অর বা ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার সৌভাগ্য হয়েছে শুধু লুকা মদরিচের (২০১৮)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।