মেহের আমজাদ, মেহেরপুর (২২-১২-১৪)
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপে করতে জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন আশংকার দিক তুলে ধরে সংবাদিক সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।
এ সময় তিনি নির্বাচনের দিন বিজিবি মোতায়েনের দাবি জানান। এছাড়াও ১৫ টি কেন্দ্রের মধ্যে ৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দবি করেন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাসহ প্রতিটি কেন্দ্রে একটি করে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, হঠাৎ করে পিরোজপুর ইউনিয়নের কেন্দ্র পরিবর্তন করা হয়। কেন করা হল এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা ক্ষতিয়ে দেখা উচিৎ।
জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে কোন বিধি নিষেধ না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম রসূলের হয়ে কাজ করছেন। এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে যারা ভোটার তাদেরও চাওয়া-পাওয়া থেকে গোলাম রসুল নির্বাচনে অংশ নিচ্ছেন। কতিপয় নেতা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আশংকা করেন তিনি।
জেলা যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন অংশগ্রহণ করেন।