× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

বগুড়ায় করোনা প্রতিরোধে জনসচেতনতামুলক লিফলেট ও মাস্ক বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
লিফলেট ও মাস্ক বিতরণ

বগুড়া প্রতিনিধি: গোটা বিশ্বের মত বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসের দেখা মেলায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতামুলক আলোচনাসভা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

১৫ মার্চ রবিবার বেলা ১১টায় বগুড়ার শেরপুরের ধুনটমোড়স্থ টার্মিনাল এলাকায় নোভেল করোনা ভাইরাস (এন-২০১৯ কোভ) প্রতিরোধমুলক এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

এ সময় শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, শেরপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হারুন অর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মুহাঃ জাহিদ হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন প্রমুখসহ শেরপুর থানার অন্যান্য পুলিশ সদস্য, পৌর কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারের নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত জনসাধারণ, গণপরিবহনের চালক-যাত্রীদের মাঝে নোভেল করোনা ভাইরাস(এন-২০১৯ কোভ) সর্ম্পকে প্রতিরোধমুলক পরামর্শ, জনসচেতনতামুলক লিফলেট এবং প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..