× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

করোনাভাইরাস শুধুমাত্র সর্দি-কাশির মাধ্যমে ছড়ায় তবুও লাশ রেখে পালায় স্বজন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
no bury the body, do not bury the dead body, coronavirus fear, লাশ রেখে পালায় স্বজন, মৃতদেহ সৎকার করেনা স্বজন, মুখাগ্নি করে না পুত্র, করোনার ভয়ে মুখাগ্নি করে না পুত্র, করোনার ভয়ে লাশ রেখে পালায় স্বজন;

করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের শেষকৃত্য সম্পাদন করা নিয়ে নানা দেশেই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ থাকায় লাশ রেখে পালিয়ে যায় এমনকি সৎকার করতেও কেউ আসেনা।  সন্তানের জন্ম থেকে সারাজীবন কষ্ট করে আর সেই পিতামাতার মৃত্যুর পরে লাশ রেখে পালিয়ে যায় সন্তানসহ স্বজন। এমন মর্মান্তিক ঘটনা প্রতিনিয়ত চলছে করোনাভাইরাসের তান্ডবে।
নড়াইলের কালিয়ায় করোনা সন্দেহে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার গভীর রাতে মারা যান নড়াইলের কালিয়া উপজেলার বিশ্বজিৎ রায় চৌধুরী (৫০)। মারা যাওয়ার পর মরদেহ সৎকারে আসেনি পরিবারের কেউ। অবশেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হুদা নিজেই ঘর থেকে লাশ বের করে চিতায় উঠিয়ে সৎকারের ব্যবস্থা করেন।
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। পরিবারের লোকজন তাঁকে পৃথক একটি ঘরে থাকার ব্যবস্থা করেন। গত শনিবার রাতে তিনি মারা যান। তবে ঘরের মধ্যে তাঁর মৃতদেহ ফেলে রেখে আত্মগোপনে যান স্ত্রী ও সন্তানেরা। পাড়া প্রতিবেশীসহ স্বজনদের কাছে না পেয়ে ইউএনও মো.নাজমুল হুদা রবিবার সকালে ঘর থেকে লাশ বের করে দুপুরে চোরখালি শ্মশানে সৎকারের ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে জানতে পারেন বিশ্বজিৎ রায় চৌধুরীর মৃতদেহ ঘরের মধ্যেই পড়ে আছে। পরিবারের লোকজন কেউ কাছে যাচ্ছেন না। অনেক খোঁজাখুঁজি করেও তার (বিশ্বজিৎ) স্ত্রী ও সন্তানের দেখা পাননি তারা। এক সময় আত্মগোপনে থাকা মৃত বিশ্বজিৎ রায় চৌধুরীর ছেলে এগিয়ে আসেন। তবে ছেলে মৃত বাবার মুখে আগুন দিতে অস্বীকৃতি জানান। পরে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিলে প্রদীপ দূর থেকে লম্বা পাটকাঠি দিয়ে বাবার মুখে অগ্নি সংযোগ করে চলে যায়। তারপর বাকি কাজ সম্পন্ন করেন ইউএনও।

ইউএনও নাজমুল হুদা বলেন, এমন অবস্থায় পড়তে হবে কখনো ভাবিনি। করোনায় আক্রান্ত সন্দেহে লাশটি সৎকারে কেউ সহযোগিতা করেননি। এমনকি বিশ্বজিতের ছেলেও এগিয়ে আসেনি। সনাতন ধর্মের প্রথা পালনের জন্য অনেক অনুরোধে কাজ না হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ভয় দেখিয়ে ছেলে প্রদীপকে দিয়ে লম্বা পাটকাঠির মাধ্যমে দূর থেকে শুধু মুখাগ্নিটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। রোববার দুপুরে চোরখালি শ্মশানে বিশ্বজিৎ রায় চৌধুরীকে দাহ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করেই নিশ্চিত করেছেন যে, করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস ছড়ানো বা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবেই বলেছে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ থেকে অন্য কেউ করোনায় আক্রান্ত হ্ওয়ার একটি ঘটনাও ঘটেনি। সবচেয়ে বড় কথা, এই ভাইরাসটি এয়ারবোর্ণ (বায়ুবাহিত) নয় যে বাতাসে উড়ে উড়ে এদিক-ওদিক যাবে! এটি কেবল সর্দি, কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়! মৃত ব্যক্তি যেহেতু হাঁচি বা কাশি দিতে পারে না ফলে ড্রপলেট আসার সুযোগও থাকে না। আর ড্রপলেট না বেরোলে ভাইরাস ছড়াবে কিভাবে!
করোনা ভাইরাস শুধু ফুসফুসটাই আক্রান্ত করে। জীবিত রোগীর নাক-মুখ থেকে বের হওয়া হাঁচি-কাশি-থুথু, ব্যবহার্য জিনিসপত্র, কাছাকাছি ছোঁয়াছুঁয়ির মাধ্যমে জীবাণুটি একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায়। জীবিত করোনা রোগীর বেলায় যা সত্যি, লাশের বেলায়ও তা সত্যি। ভাইরাস সবসময় জীবিত প্রাণীর দেহের জীবিত কোষে প্রবেশ করে বংশবৃদ্ধি করে। মৃত কোষের ভেতরে সেও মৃত ভাইরাস।
করোনা ভাইরাস একটি নতুন জীবাণু। গবেষকরা প্রতিনিয়তই এর গতিবিধি এবং প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতেই তারা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত করোনায় মৃত ব্যক্তির লাশ হুমকির বা আতংকের কিছু নয়। চিরাচরিত প্রথাকে সম্মান দেখিয়ে মৃত দেহকে সৎকার করা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..