× Banner
সর্বশেষ
মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ মিনি ট্রাক আটক ‎পাইকগাছায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত  ‎পাইকগাছায় মাংস রান্না করতেই রং সবুজ, পানি কালো আবাসন খাতে অনিয়ম বন্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার – প্রধানমন্ত্রী দেশে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের অঙ্গীকার জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল

লাভ নেই রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: জঙ্গি ও উগ্রবাদ মোকাবিলায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ঐক্য করে কোনো লাভ নেই। রাজনৈতি দলের নেতাদের সঙ্গে ঐক্য না করে সাধারণ জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর এয়ারপোর্ট রোডের হোটেল রেডিসনের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী, মিটারবিহীন সিএনজি অটোরিকশাসহ অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট দূর করা কোনো একক মন্ত্রাণালয়ের উপর ন্যাস্ত নয়। এককভাবে যানজট দূর করা সম্ভবও নয়। সমন্বিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট দূর করতে হবে।’

তিনি বলেন, ‘মোটরসাইকেলে দুজনের আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। এ নির্দেশনাটি আমরা আরো কার্যকরভাবে বাস্তবায়নে কঠোর হব। তবে রাজধানীতে ৯৫ ভাগ মোটরসাইল চালক হেলমেট ব্যবহার করে।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘মহাসড়কে আমি দেখেছি, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে থ্রি-হুইলার চলছে। এ বিষয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।’

চন্দ্রা-নবীনগর চারলেন সড়কসহ কিছু মহাসড়কে কাজের গুণগতমান খারাপ হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..