× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

আঞ্চলিক প্রতিনিধি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সাধারণ ভোটারদের সাথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের নিজ ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট প্রদান শেষে এম জহির উদ্দিন স্বপন বলেন, বহু বছর পর সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে দিনের প্রথম প্রহরে ভোট দিতে পেরে আনন্দ অনুভব করছি। এদেশের মানুষ প্রায় দুই দশক পর অনেক ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছেন। অধিকার চর্চার এই সময়ে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই চর্চা ফিরে পেয়েছি। নিজের বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা ব্যাক্ত করেন।

অপরদিকে বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান নিজ নিজ ভোটকেন্দ্রে প্রদান করেছেন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..