কোটালীপাড়ার রামশীলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

কোটালীপাড়ার রামশীলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
অংকন তালুকদার: ‘বিট পুলিশিং সফল করি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ ভবনে এ কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন।
এ সময় এসআই সুজিৎ দাস, এএসআই খয়বর রহমান, রঞ্জন হালদার, রামশীল ইউনিয়ন পরিষদের সচিব রমনী রায় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান খোকন বালা বলেন, পুলিশের সেবা সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিট পুলিশিং সৃষ্টি করা হয়েছে। এই বিট পুলিশিং কার্যালয়ে একজন পুলিশ অফিসার নিয়মিত ভাবে অফিস করবেন। তিনি সেখানে বসে মানুষের সমস্যার কথা শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন।
এর মাধ্যমে এলাকায় জুয়া, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুকসহ সামাজিক অপরাধ কমে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।