রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেরাজ উদ্দীন মোল্লার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে এই জনদরদী রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহ্মুদ মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে প্রয়াত মেরাজ উদ্দীন মোল্লার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ তার শোকবার্তায় বলেন, দেশ ও মানুষের জন্য মেরাজ উদ্দীন মোল্লার ভালোবাসা তাকে স্মরণীয় করে রাখবে।
গত ২৮ এপ্রিল করোনা শনাক্তের পর মেরাজ উদ্দিন মোল্লাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি মেরাজ উদ্দীন মোল্লার ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক




