× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

অনলাইন ডেস্ক

যশোরে রাজাকারপুত্রকে মনোনয়ন দেওয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
যশোরে রাজাকারপুত্রকে মনোনয়ন দেওয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে দ্বিতীয় দফা উইপি নির্বাচনে রাজাকারপুত্র বিল্লাল হোসেনকে মনোনয়ন দেওয়ায় ফুসে উঠেছেন ওই এলাকার মুক্তিযোদ্ধারা।

আজ দুপুর ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও বাঘারপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামীলীগের দুই শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকার পরিবারের সদস্যদের মনোনয়ন দেওয়া হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করবে এটা আমরা আশা করি না। এটা জাতির জন্য একটি কলংকজনক বিষয়। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..