কালীগঞ্জ আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালীগঞ্জ আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূষন রোডস্থ অ’’লীগের দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ন-আহব্বায়ক সাখাওয়াৎ হোসেন ও সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বজলুর রশিদ নান্নু সহ আ’লীগের অন্যা+ান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে ঘৃণ্যতম হত্যাকান্ড ঘটেছিল। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্থানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ বুদ্ধিজীবীদের হত্যা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।