× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

করোনা সর্তকতায় যশোরে বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
যশোরে বাড়িতে লাল নিশানা

যশোর থেকে আবুল কালাম আজাদ: করোনা সর্তকতায় যশোরের গ্রামে গ্রামে বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা টানানো শুরু হয়েছে। জেলার ৫ হাজার ৫৭৩জনের বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে। যেন মানুষ বুঝতে পারে এ বাড়িতে বিদেশ ফেরত মানুষ রয়েছে এবং সে অনুযায়ী অন্যরা সর্তকতা অবলম্বন করে চলতে পারে। জেলা প্রশাসনের নির্দেশে এ কার্যক্রম চলছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত ৯ মার্চ যারা বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বাড়িতে লাল নিশানা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ইতমধ্যে প্রত্যেক জেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা লাগাতে নির্দেশ দেয়া হয়েছে এবং সে মোতাবেক কাজও শুরু হয়েছে।

জেলার ৫ হাজার ৫৭৩জনের বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে। এর মধ্যে যশোর সদরে ২ হাজার ২৮৫, অভয়নগরে ৭৫৬, বাঘারপাড়ায় ৩১৯, চৌগাছায় ২০৩, ঝিকরগাছায় ৫২১, কেশবপুরে ৩১৮, মণিরামপুরে ৫৩৯, শার্শায় ৬৩২ বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, জনপ্রতিনিধিরা হোম কোয়ারেন্টাইনের বাড়িগুলো চিহ্নিত করতে কাজ করছে। এতে জনগণ সচেতন হচ্ছে। সংক্রামন রোধে চিকিৎসকরা যে নির্দেশনা দিচ্ছে সে মোতাবেক সকল উদ্যোগ নেয়া হচ্ছে এবং জনগণ এ কাজে সার্বিক সহযোগিতা করছে।


এ ক্যটাগরির আরো খবর..